নির্বাচনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশঃ নভেম্বর ১, ২০২৫ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সেনাবাহিনীর জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে হবে। তিনি সামরিক বাহিনীর সদস্যদের গত ১৫ মাসে কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। জানানো হয়, নির্বাচনী এলাকায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা দায়িত্ব পালন করবে।

এছাড়া বাহিনী প্রধানরা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G