চবি পরিসংখ্যান বিভাগ ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট জেরিন, সেক্রেটারি সিয়াম

প্রকাশঃ নভেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিসংখ্যান বিভাগ বিতর্ক ক্লাব ‘স্ট্যাটিসটিকস ডিবেটিং ক্লাব -এসডিসি’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরুন্নেসা জেরিনকে প্রেসিডেন্ট ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিদোয়ান আহমেদ সিয়ামকে জেনারেল সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হয়।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির গ্যালারিতে ক্লাবটির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের মডারেটর পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া ও সহযোগী অধ্যাপক সঞ্জীব কুমার ঘোষের উপস্থিতিতে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হল সংসদের সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান, পরিসংখ্যান প্রোগ্রামিং ক্লাবের প্রেসিডেন্ট ওমন দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি নোমান ইবনে মোসলেহ উদ্দিন, ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটির বিতার্কিক তুষার নাথ অন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অনলাইন এফেয়ার্স সেক্রেটারি ফাহিম, এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডেবেট ক্লাবের মিডিয়া সেক্রেটারি তানভিন কায়েস লিওন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিতর্ক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

নবাগত বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষকবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের ধারাবাহিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে ক্লাবের সম্মানিত মডারেটর আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন।

সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G