আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর সম্ভাব্যভাবে ২০ মার্চ হতে পারে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেই দিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় ইউএই সরকারের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি একদিন বাড়তে পারে। এতে আগামী ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি মিলতে পারে। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ, সোমবার।

আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G