স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আগাম সতর্কবার্তা পাওয়া কিছুটা সম্ভব হলেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া সাধারণত কঠিন। তবে ভূপৃষ্ঠে কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি-নির্ভর কিছু সিস্টেম ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে সক্ষম।

গুগল আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ২০২০ সালে চালু হয়। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষুদ্র সেন্সর কম্পন শনাক্ত করে গুগলের সার্ভারে পাঠায় এবং আশপাশের ব্যবহারকারীদের সতর্কবার্তা পৌঁছে দেয়। এটি ভূমিকম্পের উৎস, মাত্রা এবং নিকটবর্তী অবস্থান জানায় এবং নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয়। অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা চালু করতে Settings > Safety and Emergency > Earthquake Alerts-এ গিয়ে অপশনটি সক্রিয় করতে হবে।

মাই আর্থকোয়েক অ্যালার্টস বিশ্বজুড়ে এক কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে জনপ্রিয় একটি ভূমিকম্প মনিটরিং অ্যাপ। এটি তাৎক্ষণিক কম্পন, পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ডসহ বিভিন্ন তথ্য সরবরাহ করে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে বিনামূল্যে ডাউনলোড করা যায়।

মাইশেক অ্যাপ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকেরা তৈরি করেছেন। এটি স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে রিয়েল-টাইম ভূমিকম্প শনাক্ত করে সতর্কবার্তা পাঠায়। অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহে অংশ নিতে দেয়, যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে। বর্তমানে এটি প্রায় ১০ লাখ মানুষের ব্যবহৃত একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G