কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু; কারণ জানা যায়নি এখনও

প্রকাশঃ ডিসেম্বর ২৬, ২০২৫ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

মার্কিন জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণভিত্তিক কনটেন্ট নির্মাতা অ্যাডাম দ্য উ আর নেই। তার আসল নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্ত ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ফ্লোরিডার ওসসিওলা কাউন্টি শেরিফ দপ্তর অ্যাডামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে এক পরিচিত ব্যক্তি মই বেয়ে তার তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে তাকান। তখন তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিক তদন্তে মৃত্যুর ঘটনায় কোনো ধরনের সহিংসতা বা অপরাধের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অ্যাডামের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। তার ঘনিষ্ঠ বন্ধু ও ইউটিউবার জাস্টিন স্কার্ড এক বার্তায় লেখেন, “আজ আমি কথা হারিয়ে ফেলেছি। পৃথিবী একজন উজ্জ্বল নক্ষত্রকে হারাল, আর আমি হারালাম এমন একজন মানুষকে, যে রক্তের সম্পর্কের চেয়েও আপন ছিল।”
আরেক বন্ধু ক্রিস ইয়ান জানান, মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও তারা একসঙ্গে ভবিষ্যৎ ভ্রমণ ও কনটেন্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন।

২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও ২০১২ সাল থেকে নিয়মিত ভ্লগ প্রকাশ করতে থাকেন অ্যাডাম দ্য উ। টানা পাঁচ বছর একদিনও বিরতি না দিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করার ব্যতিক্রমী রেকর্ড রয়েছে তার। যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্য ঘুরে তিনি থিম পার্ক, পরিত্যক্ত শহর, ভুতুড়ে বাড়ি এবং ছোট শহরের অজানা ইতিহাস তুলে ধরেছেন তার ভিডিওতে।

বিশেষ করে ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ডের ইতিহাস, নেপথ্যের গল্প ও বিবর্তন নিয়ে কাজ করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এ কারণে ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন একজন “ডিজনি বিশেষজ্ঞ” হিসেবে।

উল্লেখযোগ্যভাবে, মৃত্যুর ঠিক এক দিন আগে প্রকাশিত তার শেষ ভিডিওতে ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা ও উৎসবের প্রাণবন্ত চিত্র তুলে ধরা হয়। হাসিমুখে ভ্রমণের সেই ভিডিওটিই এখন ভক্তদের কাছে প্রিয় ইউটিউবার অ্যাডাম দ্য উ–এর শেষ স্মৃতি হয়ে রইল।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G