সৌদি ছাড়ার দ্বারপ্রান্তে রোনালদো

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ অপরাহ্ণ

সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর অধ্যায় শেষের দিকে—এমন জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। আল নাসর ও সৌদি প্রো লিগকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পর্তুগিজ তারকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দাবি পূরণ না হলে দেশ ছাড়তেও প্রস্তুত তিনি।

রিয়াদ ক্লাবের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে আল নাসরের স্কোয়াডে না থেকে রোনালদো কার্যত নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। এটি চোটজনিত সিদ্ধান্ত ছিল না; বরং ক্লাবের কৌশলগত ব্যর্থতার বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ। তার অভিযোগ—প্রতিদ্বন্দ্বী আল হিলাল শক্তিশালী দলে পরিণত হলেও আল নাসরের জন্য যথাযথ বিনিয়োগ ও পরিকল্পনা নেওয়া হয়নি।

সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো সৌদি কর্মকর্তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন—বর্তমান সংকটের সমাধান না হলে তিনি শুধু আল নাসর নয়, পুরো সৌদি আরবই ছাড়তে পারেন। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সৌদি প্রো লিগের ভাবমূর্তিতে বড় আঘাত আসবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অনেকে ধারণা করেছিলেন অনুশীলনে ফেরার পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে মাঠে ফিরলেও রোনালদোর মানসিক অবস্থার পরিবর্তন হয়নি। তিনি মনে করছেন, ক্লাব তাকে যথেষ্ট বিশ্বাসে নেয়নি এবং দীর্ঘমেয়াদি ক্রীড়া পরিকল্পনা নিয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনাও দেয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই তার ক্ষোভ জমে উঠেছে।

রোনালদোর চুক্তিতে প্রায় ৫৮ মিলিয়ন ডলারের রিলিজ ক্লজ রয়েছে, যা ব্যবহার করে নির্দিষ্ট শর্তে তিনি ক্লাব ছাড়তে পারেন। উল্লেখ্য, সৌদি লিগে খেললেও এখনো কোনো বড় শিরোপা জেতা হয়নি তার। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো থাকলেও দলগত সাফল্যের অভাব হতাশা বাড়িয়েছে।

সব মিলিয়ে রোনালদোর সৌদি অধ্যায় কোন দিকে গড়াবে—তা এখন সময়ই বলে দেবে।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G