ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের চারজন নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬ সময়ঃ ১০:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ অপরাহ্ণ

পবিত্র ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথেই শেষ হয়ে গেল একটি পরিবারের স্বপ্নযাত্রা। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার গভীর রাতে জেদ্দা থেকে আবহা শহরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের প্রবাসী মিজানুর রহমান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার (৩০), তাদের কিশোরী মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী শিশু সুবহা আক্তার। একই ঘটনায় প্রাণ হারান গাড়িচালক জিলানী বাবর (৩০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মিজানের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১)। তাকে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের শুরুতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওমরাহ করতে যান মিজান। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন নিহতরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে চারজনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

প্রতি /এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G