মাঠের আমিনুল এখন ক্রীড়ামন্ত্রী, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

সাবেক জাতীয় ফুটবল তারকা থেকে রাজনীতিক—এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক। দায়িত্ব পাওয়ার পরই তিনি জানিয়েছেন, দলের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নই হবে তার প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরেই ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত আমিনুল রাজনীতিতে সক্রিয় থাকলেও খেলাধুলা থেকে দূরে সরে যাননি। বিভিন্ন সময় তিনি ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রতিভা খোঁজা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার কথা তুলে ধরেছেন। দলের চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ইশতেহারেও সেই পরিকল্পনাগুলোর প্রতিফলন দেখা গেছে।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, খেলাধুলাকে শৌখিনতার গণ্ডি থেকে বের করে পেশাদার কাঠামোয় নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা, তৃণমূল পর্যায়ে বৃত্তি কর্মসূচি, উপজেলা ও জেলাভিত্তিক আধুনিক ইনডোর স্টেডিয়াম এবং স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া মাঠ দখলমুক্ত করা, ওয়ার্ড ও থানাভিত্তিক খেলার মাঠ তৈরি, প্রতিটি বিভাগে বিকেএসপির শাখা স্থাপন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সুযোগ বাড়ানো এবং দেশীয় ক্রীড়া সরঞ্জাম শিল্প গড়ে তোলার মতো উদ্যোগ বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান শক্ত করতে সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও অলিম্পিকে সাফল্য অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি পেশাদার লিগ সম্প্রসারণ, স্পোর্টস ইকোনমি বিকাশ, স্পোর্টস ডিপ্লোম্যাসি জোরদার এবং আধুনিক ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

ফুটবল মাঠে নেতৃত্ব দেওয়া আমিনুলের সামনে এখন বড় চ্যালেঞ্জ—প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়া।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G