এপ্রিলে মিলছে টানা ৫ দিনের ছুটি

প্রকাশঃ মার্চ ২৭, ২০২৬ সময়ঃ ১১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবীরা ধীরে ধীরে আবার নিয়মিত কর্মজীবনে ফিরছেন। তবে খুব বেশি দিন না যেতেই তাদের সামনে আসছে আরেকটি স্বস্তির খবর—এপ্রিল মাসেই মিলতে পারে টানা পাঁচ দিনের ছুটি।

এপ্রিল মাসে সামান্য পরিকল্পনা করলেই এই দীর্ঘ ছুটি উপভোগ করা সম্ভব। এজন্য অতিরিক্ত মাত্র দুই দিনের ছুটি নিলেই ছুটির পরিধি বাড়ানো যাবে।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) রয়েছে সরকারি ছুটি। এর সঙ্গে ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি নিলে ছুটির সময় আরও বিস্তৃত হবে।

এরপর ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে একটানা পাঁচ দিনের অবকাশ তৈরি হচ্ছে। ফলে সীমিত পরিকল্পনার মাধ্যমেই কর্মজীবীরা পেতে পারেন একটি আরামদায়ক দীর্ঘ বিরতির সুযোগ।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G