বন্ধ থাকা ৮টি বিমানবন্দর ফের চালুর পরিকল্পনা, জানালেন বেবিচক চেয়ারম্যান

প্রকাশঃ মে ১৬, ২০২৬ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা দেশের আটটি বিমানবন্দর আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, যেসব বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনায় রয়েছে সেগুলোর মধ্যে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী বিমানবন্দর উল্লেখযোগ্য।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বর্তমানে প্রায় ১৩ মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে এই সক্ষমতা বেড়ে প্রায় ১৯ মিলিয়নে পৌঁছাবে। এতে যাত্রীসেবা ও রাজস্ব আয় দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় তিনি গঙ্গা চুক্তি নিয়েও কথা বলেন। তার মতে, আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে এটি নবায়নের জন্য ঐকমত্য গড়ে তোলা জরুরি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G