জাবিতে অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করানোর দাবি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

jabiজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি সেই অনুত্তীর্ণ ৯৬ পোষ্যকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে আন্দোলনের হুমকি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ক্যাফেটেরিয়ার সামনে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইন্দ্রজিৎ ভৌমিক।

তিনি বলেন, ভর্তি পরিক্ষায় ১৩৯ জন পোষ্যর মধ্যে ৩৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় মাত্র ৪৩ জন। বাকি ৯৬ জন অনুত্তীর্ণ পোষ্যকে ১০ নম্বর গ্রেস দিয়ে ভর্তির জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করছে কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন। এর আগে নাতনিকে মেয়ে সাজিয়ে ভর্তি করানোসহ পোষ্য কোটায় বিভিন্ন অনিয়ম তো আছেই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে পোষ্যদের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। এটা অন্যায় ও বৈষম্যমূলক আচরণ। যাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা নেই সেই পোষ্যদের এ রকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেন মামা বাড়ির আবদার।

সংবাদ সম্মেলনে  অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করা ও সকল কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে পোষ্য কোটার আসন নির্ধারণের দাবিতে আগামী বুধবার সকাল ১১টায় শহীদ মিনারে মানববন্ধনের ঘোষণা দেন তারা।

এদিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ৯৬ পোষ্যদের ভর্তি করাতে মাঠে নেমেছেন কিছু কর্মকর্তা-কর্মচারী। সোমবারের মধ্যে অনুত্তীর্ণদের বিনাশর্তে ভর্তি করানো না হলে মঙ্গল ও বুধবার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

অন্যদিকে অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি করা হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘আধিপত্য, বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ’র ব্যানারে শিক্ষকরা। সঙ্গে যুক্ত হবে সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলন।

প্রতিক্ষণ /এডি/এমআইআর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G