রিজভী ফের তিন দিনের রিমান্ডে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Ruhul-Kabir-Rizviরাজধানীর যাত্রাবাড়ীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আবারও তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিজভীকে সোমবার বিকালে আদালতে হাজির করে ডিবি পুলিশের উপপরিদর্শক বশির আহম্মেদ। মামলা সুষ্ঠু তদন্তের জন্য রিজভীকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন শুনানি শেষে তিন ‍দিনের রিমান্ড  আদেশ দেন।

এর আগে, ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর ৫ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক।৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ৫ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম।

১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় রিজভীকে ৩ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা।

এতে দগ্ধ হয়েছেন ৩ নারীসহ ২৯ জন যাত্রী। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই কে এম নুরুজ্জামান মামলা দায়ের করেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G