চবিতে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্র্রতিক্ষণ ডটকম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চ্যুজ ফ্রেন্ড উইথ কেয়ারের (সিএফসি) দুই নেতাকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দিন আলম ও সিএফসি নেতা সিয়াম।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল বলেন, শাহজালাল হলে গোলাগুলির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের মধ্যে আলাউদ্দিন আলমকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে এবং সিয়ামকে শাহ আমানত হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।
হাটহাজারি থানার ওসি জানান,সিয়াম গত রোববার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির সময় শিক্ষকদের ধাওয়া দেওয়ার ঘটনায় নের্তৃত্ব দেয়।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ভিএক্সে’র ৩ কর্মী গুলিবিদ্ধ হয়। এ ঘটনার অন্যতম আসামী এসএম আলাউদ্দিন আলম।
প্রতিক্ষণ/এডি/রবি
























