খালেদাকে গ্রেফতার দাবিতে খুলনায় সমাবেশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

1412941032বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে খুলনায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মহানগর দলীয় কর্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা ও মহানগর শাখা এ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।মিছিলে উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি ও মহনগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষসহ জেলা এবং মহানগর নেতারা।

এছাড়া পৃথক দুই স্থানে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় নগরীর পিটিআই মোড় থেকে মহানগর আওয়ামী লীগের একটি মিছিল বের হয়।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় খুলনা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সদর থানা ও সোনাডাঙ্গা আওয়ামী লীগ যৌথভাবে একটি মিছিল বের করে ।

মিছিল শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিক্ষণ/এডি/রবি

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G