হুমায়ুন আজাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

gohon_1269852488_1-2659799-mdপ্রথাবিরোধী লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা, বর্তমানে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ হাজির হয়ে সাক্ষ্য দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটির ৫৮ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে আটক মামলার দুই আসামি জেএমবির সূরা সদস্য আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ ও হাফিজ মাহমুদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও সালেহীন ওরফে সালাহউদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি ছিনিয়ে নেয় জঙ্গিরা। তাদের অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলছে।

অপর আসামি নুর মোহাম্মদ ওরফে সাবু শুরু থেকেই পলাতক আছেন।

এর আগে গত ১ জানুয়ারি হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির, ১৭ জানুয়ারি আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকালীন এলএলবি অনার্সের ছাত্র অ্যাডভোকেট এসএম শফিকুর রহমান আশিক এবং ১৭ ফেব্রুয়ারি ড. হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা, কবি মোহন রায়হান ও কবি সাংবাদিক নাসির আহমেদ মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ।

এসময় তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে মাথায়, মুখে ও ঘাড়ে মারাত্মক জখম করে। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডি’র পরিদর্শক লুৎফর রহমান উক্ত ৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের মাধ্যমে হত্যাকাণ্ডের ৮ বছর তিন মাস পর ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার তদন্তের বেড়াজাল ছিঁড়ে বিচার শুরুর পথ সুগম হয়।

প্রতিক্ষণ/এডি/লিটন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G