মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে যা করবেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ পূর্বাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

imagesআমাদের সকলেরই কমবেশি মাথা ব্যাথা হয়। মাথা ব্যাথার যন্ত্রণায় অনেক সময় জীবনটা দুঃসহ হয়ে ওঠে। একটু সচেতন থাকলে মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে পারেন আপনি।

চলুন তাহলে জেনে নিই কিভাবে মাথা ব্যাথা থেকে মুক্তি পাবেন সে সম্পর্কে।

১. একটানা কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করবেন না। মাঝে মাঝে চোখকে বিশ্রাম দিন।

২. প্রচুর পরিমাণে পানি পান করুন।

৩. নিজেকে সব সময় চিন্তা মুক্ত রাখুন।

৪. প্রতিদিন ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সময় একই রাখুন।

৫. হালকা ব্যায়াম করুন। ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল ভাল হবে, ফলে মাথাব্যথা দূর হবে।

৬. কফি কিংবা চা পান করতে পারেন। চা ও কফিতে বিদ্যমান ক্যাফেইন মাথাব্যথার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।

৭. লবঙ্গ গুঁড়ো করে পাতলা পরিষ্কার কাপড়ে নিয়ে ঘ্রাণ নিন। এতে মাথাব্যথা কমে যাবে।

৮. মাথা, কপাল ও ঘাড় ভালমতো ম্যাসাজ করুন। এতেও মাথাব্যথা দূর হবে।

৯. হালকা গরম পানিতে হাত-পা ভিজিয়ে রাখুন। এতে শরীরের রক্ত সঞ্চালন ভাল হবে। ফলে মাথাব্যথা কমে যাবে।

১০. প্রাণ খুলে হাসুন।

তাহলে আজ থেকে আর মাথা ব্যাথা নয়। নিয়ম মেনে চলুন আর মাথা ব্যাথা থেকে থাকুন সম্পূর্ন মুক্ত।

প্রতিক্ষণ/এডি/শিমু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G