ঢাবি ক্যাম্পাস থেকে ২ ককটেল উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

f2308b2134d95d43bc5be44dd6a8ea0b_XLঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন থেকে ২টি তাজা ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশের বোমা নিষ্ক্রয়কারী দল।

বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের নিচতলায় শান্তি ও সংঘর্ষ বিভাগের সামনে ১টি এবং চতুর্থ তলায় সিঁড়ির পাশ থেকে ১টি ককটেল উদ্ধার করা হয়।

ঢাবির প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ এর সত্যতা নিশ্চিত করে প্রতিক্ষণকে বলেন, প্রথমে নিচতলায় একটি ককটেলের খবর পাই। পরে চতুর্থ তলায় আরও একটির খোঁজ মেলে। এরপর ডিবি পুলিশকে খবর দিলে তারা এসে ককটেল দু’টি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G