জাবিতে বসন্ত উৎসব

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

jabI-university_photoজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রকৃতি আমাদের যাপিত জীবনের নিত্যসঙ্গী। মানুষ, সমাজ, সংস্কৃতির মতো পরিবেশ-প্রকৃতিও বদলায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি ভিন্নরূপে আমাদের সামনে উপস্থিত হয়। বসন্ত আসে অনুপম আনন্দ নিয়ে।

এ সময়ে ফুল ফোটে একইসঙ্গে পাতাও ঝরে, আবার সবুজ সতেজতায় নতুনভাবে পল্লবিত হয় গাছ-গাছালি।

তিনি বলেন, বসন্ত পুরাতন, জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন শক্তিতে নতুন রূপে আবির্ভূত হওয়ার শিক্ষা দেয়। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলাঅনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান।

এছাড়াও বাংলা সংসদের সহ-সভাপতি মাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G