রিলিজ স্লিপে ভর্তির আবেদন ২৩ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

20150122174812_national-university_22908জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি; মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে- সে সব শিক্ষার্থী রিলিজ স্লিপের আবেদন করতে পারবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions লিঙ্কে পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G