‘শাবি’তে ২১শে ফেব্রুয়ারীর নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে রাত ০০.০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন। ভোর ৬.৩০ মিনিটে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন। সকাল ৮.৩০ মিনিটে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সকাল ১০.০০ টায় মিনি অডিটরিয়ামে ভাষা দিবসের সেমিনার ।
এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গৃহীত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য আর্ন্তজাাতিক মাতৃভাষা দিবস উদযাপন পর্ষদের পক্ষ থেকে সংশিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে সকল ধরনের প্রস্তুুতি গ্রহন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/রানা
























