টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tanggailটাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুরুন এলাকায় ট্রাকচাপায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার শিলদহ গ্রামের মোজাফফর হোসেনের ছেলে সোহাগ মিয়া (৩২) ও পাবনা সদর উপজেলার পৌলানপুর গ্রামের মৃত মিনহাজ খানের ছেলে মিঠুন খান।

হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দুরুন এলাকায় বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের সময় সব যাত্রী মহাসড়কে নেমে যায়।

এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক চারজনকে চাপা দেয়। আহত অবস্থায় তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G