বগুড়ায় ট্রাকচাপায় নারীসহ নিহত দুই

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadবগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৩৩) এবং শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী হাওয়া বেগম (৩৫)।

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার জামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মনোয়ারা বেওয়া (৪৫) জামালপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের স্ত্রী। অপর জনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে  জানান,  ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/রাফি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G