ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

index২০ দলীয় জোটের চলমান কর্মসূচি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকাল সাড়ে ৯টায় শহিদুল্লাহ হলের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ আরেফিন, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমান, ঢাবি ছাত্রনেতা আল মেহেদী তালুকদার ও বাপ্পু সরকার, রাশেদ ইকবাল খান,মামুন খান ঢামেকের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, মাসুম আহমেদ, মুজাহিদ, আকতার হোসেন, জাহিদ হোসেন বাবু, মনিরুজ্জামান মুন, রবিন, শান্ত, শফিক, শামিম, অনিক, জিসান প্রমূখ।

অন্যদিকে চলমান অবরোধ-হরতাল ও ঢাবিতে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সামনে ছাত্রদলের নেতাকর্মীরা আরেকটি বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৯টায় তারা এই কর্মসূচি পালন করে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G