রাজধানীর সূত্রাপুর থানাধীন ফরাশগঞ্জের বিবির মাজার এলাকার একটি কাগজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আইরিন পারভীন। তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
..বিস্তারিত