সিলেটে মাটি চাপায় ৪ শ্রমিক নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

syleসিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, এতিম হোসেন এর ছেলে মইন (৪০), আনোয়ার হোসেন এর ছেলে দানা মিয়া (৪২), শাহজালালের ছেলে দেলোয়ার (২৪), ছিদ্দিক আলীর ছেলে এমদাদুল হক সেলিম (৪২)।

এরা সবাই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে বিভিন্ন গর্তে পাথর উত্তোলন করছিল মইন, দানা মিয়া, দেলোয়ার ও সেলিম।

এমসয় আকস্মিক একটি গর্তের পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এ চার শ্রমিকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর মতে, ঘটনাটি রাত সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে ঘটে থাকতে পারে। এসময় কোয়ারীতে লোকদের তেমন আনাগোনা ছিলনা। সন্ধ্যার পর থেকেই কোয়ারী এলাকা জনশূণ্য হয়ে পড়ে। চার শ্রমিকের মুত্যুর খবর ছড়িয়ে পড়লে কোয়ারী এলাকায় হাজার হাজার লোকজন ছুটে যান।

প্রতিক্ষণ /এডি/এনাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G