গণতন্ত্রের কথা বিএনপির মুখে মানায় না: নৌমন্ত্রী

প্রকাশঃ জুলাই ২১, ২০১৭ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, বিএনপির কারো মুখে গণতন্ত্রের কথা মানায় না। সরকারবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত যেভাবে মানুষ হত্যা করেছে, তা পৃথিবীর কোনো দেশে ঘটেনি।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শাজাহান খান।

অনুষ্ঠানটির আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, ২০১৩ ও ২০১৪ সালে আন্দোলনে শত শত মানুষকে হত্যা করেছে বিএনপি। এই কর্মকাণ্ড কোনো গণতন্ত্রের সংজ্ঞায় পড়ে?

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একক দায়িত্ব সরকারের নয়, এ দায়িত্ব সবার।

প্রতিক্ষণ/ এডি/রন

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G