চোখের দেখায় সাইমন-অহনার প্রেম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Untitled-1সাইমন অহনার প্রেমে হাবুডুবু খাচ্ছে রীতিমতো। ছোটবেলা থেকে তারা দুজন একই মহল্লায় বড় হয়েছেন এবং সে সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন।

যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। তবে বাস্তবে নয় তাদের এই রোমান্স দেখা যাবে পি এ কাজল পরিচালিত চোখের দেখা সিনেমায়।

পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পি এ কাজল।

সিনেমার গল্প প্রসঙ্গে সাইমন বলেন, ‘সিনেমাটির গল্প অসাধারণ। আমি পরিচালকের প্রতি কৃতজ্ঞ যে এমন চমৎকার একটি সিনেমায় আমাকে নির্বাচিত করেছেন। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’ কুশলী মাল্টিমিডিয়া প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে চোখের দেখা সিনেমাটি।

এ সিনেমায় সাইমন, অহনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, আলেকজান্ডার বো, শামস সুমনসহ আরও অনেকে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G