জামান টাওয়ারে আগুন

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০১৮ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১০ অপরাহ্ণ

পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন

রাজধানীর পুরানা পল্টনস্থ জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপরেটর শাহাদাত হোসেন প্রতিক্ষণ.কম অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। আরও দুইটি ইউনিট রওনা হয়েছে।

এদিকে ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, আট তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জামান টাওয়ারের একটি ফ্লোরে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় অফিস।

আজ বিকেল সাড়ে ৩টায় সেখানে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G