পেট্রোল বিক্রির দায়ে কারাদণ্ড

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

কারাদন্ডচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুমোদনহীনভাবে খোলা বাজারে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রির অভিযোগে সাইফুল ইসলাম (২৮) নামের এক মুদি দোকানিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাইফুল ইসলাম উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামের মো. বিল্লাল হোসেন পাটোয়ারীর ছেলে।

সোমবার বিকেলে উপজেলার নয়াকান্দি বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সাইফুল ইসলামের দোকানে পেট্রোল ডিজেল বিক্রির লাইসেন্স না থাকায় বিস্ফোরকদ্রব্য আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো এক মাসের কারাবাসের রায় দেন।

প্রতিক্ষণ/এডি/নদী

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G