প্রতিক্ষণ ডেস্ক
সারাদেশের নয়টি সিনেমা হলে আজ শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পেয়েছে সবুজ খান পরিচালিত নতুন সিনেমা ‘বেহুলা দরদী’। টাঙ্গাইল ও আশপাশের জেলায় একসময় জনপ্রিয় ছিল বেহুলা-লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা। সেই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধারক এক দলের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘বেহুলা দরদী’। নির্মাতা সবুজ খান জানান, চলচ্চিত্রটি বর্তমানে লায়ন সিনেমাস, গ্রান্ড রিভারভিউ, ম্যাজিক মুভি থিয়েটার, সুগন্ধা, মাধবী, নবীব, বনুতা, মিলন ও রাজ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। গল্পে দেখা যাবে, নাগবাড়ির বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। প্রতিযোগিতায় বারবার হারায় দলটির সম্মান নিচে নেমে গেছে। এই অবস্থায় সম্মান ফিরিয়ে আনতে ও প্রতিযোগিতায় জিততে ভোলা মিয়ার নানা চেষ্টা নিয়েই এগিয়েছে কাহিনি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল ও সানজিদা মিলা। নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এক লোকসংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরাই ছিল এই সিনেমার মূল উদ্দেশ্য। আশা করছি, দর্শক গল্পে পুরোনো দিনের আবহ খুঁজে পাবেন।’
ক্ষুধার্ত সহযাত্রীর পরিচয় জানতেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
ছোটবেলার সেই পরিচিত মুখ এখন তারকাখ্যাতির শীর্ষে
তানিয়া বৃষ্টির মৃত্যু নিয়ে গুঞ্জন, অবশেষে যা জানা গেল
ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী, কান ছিঁড়ে দুই ভাগ হয়ে হাসপাতালে ভর্তি
রহস্য আর রোমাঞ্চে ভরা শিশুদের সিনেমা ‘গুপ্তধনের খোঁজে’
শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে আবারও আলোচনায় অপু বিশ্বাস
বিশ্বমিডিয়ায় ঝড় তুলেছিল যেসব তারকার বিচ্ছেদ
বিরল রোগে কণ্ঠ থমকে গেছে অলকা ইয়াগনিকের
দ্বিগুণ হয়েছিলো রাহুলের ফুসফুস, মিলল শেষ শুটিংয়ের ফুটেজ
যুক্তরাষ্ট্রে দিনমজুরের কাজ করছে জায়েদ খান