রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৭ সময়ঃ ১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে শনিবার রাতে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এমিরেটসের একটি ফ্লাইটে খালেদা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তার নেত্রী চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

যাওয়ার আগে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া, যেখানে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

খালেদা জিয়ার ফেরার বিষয়ে জানতে চায়লে বিএনপি মহাসচিব বলেন, “এটা নির্ভর করবে তার চিকিৎসার উপর।”

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G