সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১০:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

1415109802২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল কর্মসূচির শেষদিনে নাশকতারোধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তত রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা।

তিনি  জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর ৬টা থেকেই তারা টহল শুরু করেছেন।তিনি জানান, এর মধ্যে রাজধানী ঢাকায় অপ্রীতিকর ঘটনা ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পুরো রাজধানীর পাশাপাশি বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর দিকে তারা নজরদারি করবে।

রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২০৮ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ এলাকাসমূহের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯৮ প্লাটুন ও বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১০ প্লাটুন বিজিবি।
রাজধানী ঢাকায় মোতায়েনকৃত প্লাটুনগুলো দায়িত্ব পালন করবে হরতালের শেষ সময় (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা) পর্যন্ত। কিন্তু অন্যান্য প্লাটুনগুলো ২৪ ঘণ্টার নিরাপত্তায় মোতায়েন থাকবে।বিজিবির মূখপাত্র মুহম্মদ মোহসীন রেজা আরো জানান, জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে সারাদেশে মোতায়েন করার জন্য।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G