অঝোরে কাঁদলেন, কাঁদালেন মা খালেদা

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক, প্রতিক্ষণ ডট কম :

khaleda kannaটানা ছয় বছর পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়ার নাড়িছেঁড়া ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

কিন্তু সে দেহ প্রাণহীন। শোকে পাথর বেগম জিয়া সন্তানের মুখ ধরে গুমরে কেঁদে উঠলেন, অশ্রুসিক্ত চোখে মোনাজাত করলেন এবং জানালেন শেষ বিদায়।

আর কোকোকে বিদায় জানাতে গিয়ে অঝোর ধারায় কাঁদলেন মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শুধু তাকিয়ে থাকলেন আর অঝোরে কাঁদলেন। এ সময় উপস্থিত সকলের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। কাছের মানুষ হারানোর এক নিষ্ঠুর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মঙ্গলবার দুপুরে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর আরাফাত রহমান কোকোর লাশ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সামনে নিয়ে যাওয়া হলে এই দৃশ্যে অবতারণা ঘটে।

কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর লাশ ঢেকে দেয়া হয় এবং তার স্ত্রী শামিলা রহমান সিঁথি ২ মেয়ে জাহিয়া ও জাইসাকে নিয়ে ওপরে যান। যেখানে অপেক্ষা করছিলেন পুত্রশোকে কাতর বেগম খালেদা জিয়া।

কিছুক্ষণ পর খালেদা জিয়ার দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী দুই পাশ থেকে ধরে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে নিচে নামিয়ে আনেন।

খালেদার দুই ছোট ভাইয়ের পরিবারের সদস্য, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবালমান্দ বানু এবং কোকোর শ্বশুড়বাড়ির লোকজনও সেখানে ছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G