অনলাইনে কাউকে খুঁজে পেতে যা করবেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

searchনানা প্রয়োজনে অনলাইনে আমরা অনেক কিছুই খুঁজে থাকি। ব্যক্তি থেকে শুরু করে সবকিছুই। কিন্তু সবসময় সঠিক জিনিসটি খুঁজে পাই না কারণ আমাদের খোঁজার উপায়টা সঠিক থাকেনা।

চলুন তাহলে জেনে নেয়া যাক সঠিক ব্যক্তিকে খুঁজে পেতে কি করতে পারি।

প্রথমে গুগল দিয়ে শুরু করুন
যে ব্যাক্তিকে খুঁজতে চান তার বিষয়ে কতটা কম জানেন তা কোন বিষয় নয়। আপনার খোঁজার শুরুটা হওয়া উচিত গুগল দিয়ে কেননা গুগল সবচেয়ে পাওয়ারফুল টুল। আর সার্চ করার জন্য সরাসরি গুগলে কীওয়ার্ড গুলো টাইপ করতে হবে। যেমন- ‘sarah dhaka writer tech’।

ফেসবুকের পিপল সার্চ ব্যবহার করুন
সামাজিক নেটওয়ার্ক ফেসবুক সবাই ব্যবহার করে থাকে। আর তাই গুগল করে না পাওয়া গেলে ফেসবুকে খুঁজতে হবে কেননা সামাজিক যোগাযোগ বাদে এটি খুবই শক্তিশালী একটি সার্চ ইঞ্জিনও বটে। ফেসবুকের ‘পিপল সার্চ’ অপশনটি এক বা একাধিক অনুসন্ধান বাক্সে পূরণ করে অনুসন্ধান করতে সাহায্য করে। আর যাকে খুঁজছেন তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি না থাকলে তার বন্ধু বা পরিবারের কারো মাধ্যমে খুঁজুন।

হাজার শব্দের চেয়ে একটি ছবিই যথেষ্ট
টিন আই ফিচারে ছবি আপলোডের মাধ্যমে খুঁজে বের করা সহজ হবে। এছাড়া আপনি গুগল ইমেজও ব্যবহার করতে পারেন। এখান থেকে সার্চ বক্সের ক্যামেরা আইকনে ক্লিক করলে ইমেজ আপলোড করে সার্চ দিলে সম্ভাব্য সকল ফলাফল দেখা যাবে।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G