অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ৪০

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

atok wঅবৈধপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় চট্টগ্রাম থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

নগরীর কোতোয়ালীর স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন ড্রিম থেকে পুলিশ তাদের আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।

দেশের বিভন্ন প্রান্ত থেকে তারা ঐ হোটেলে এসে জড়ো হয়েছিল মালেয়েশিয়া যাওয়ার জন্য।

সিএমপির কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহির জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল গোল্ডেন ড্রিমে অভিযান চালিয়ে ওই ৪০ মালয়েশিয়াগামীকে আটক করা হয়েছে। তবে এ ব্যপারে জড়িত দালালদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কার্যক্রম শুরু করা হয়েছে।

ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার সময় কুতুবদিয়ার কাছে ডুবে বহু লোকে মৃত্যুর এক দিন পরই তাদেরকে আটক কর হলো।

প্রতিক্ষণ /এডি/ মিরাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G