আইএস সন্দেহে আটক ২

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ১১:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আইএসজঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে রাজধানীতে দুইজন আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার সকালে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন,আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০)।

আটক যুবকদের কাছ থেকে ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সেট, মওলানা কাশেম ওমরের লিখিত অনুবাদ ‘আদনাউ ও তাওহিদী ও গণতন্ত্র’ নামের একটি বই জব্দ করা হয়েছে।

পুলিশের দাবী, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যার মাধ্যমে খিলাফাত প্রতিষ্ঠার জন্য আইএস এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে এই যুবকরা কাজ করছে। তাদের অনেক সদস্য দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে।

গ্রেফতার যুবকদের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানায় মামলা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G