আইটিতে দেশের সাফল্য বিশ্ববাজারে তুলে ধরার আহ্বান

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gsma-mobile-world-congress-bdবার্সেলোনায় চলমান বিশ্বের টেলিকম খাতের সবচেয়ে বড় সম্মেলন জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একমাত্র বাংলাদেশি কোম্পানি ও বেসিস সদস্য কোম্পানি হিসেবে অংশ নিয়েছে রিভ সিস্টেম। তাদের স্টল পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, রিভ সিস্টেম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান, অ্যামটবের মহাসচিব টি আইএম নুরুল কবির এবং গ্রামীণফোন ও রবি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জিএসএমএ মোবাইল কংগ্রেসে অংশ নেওয়া একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমকে অভিনন্দন জানান। বিশ্বব্যাপী এ ধরণের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশগ্রহণের জন্য রিভ সিস্টেম এর ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্বের ৮০টি দেশে আড়াই হাজারের অধিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আইপি টেলিফোন সেবা দিয়ে আসছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জিএসএমএস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০০৫ সালে বেসিসের সদস্যপদ নেওয়া রিভ সিস্টেম আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে বিশ্বের প্রায় ১৪টি দেশের কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে কাজ করছেন।
প্রতিক্ষণ/এডি/আসাদ

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G