আগামীকাল গ্ল্যাক্সো স্মিথক্লাইনের বোর্ড সভা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexশেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের গ্ল্যাক্সো স্মিথক্লাইনের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামীকাল মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ২০ কোটি টাকা ও ১২ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৮১.৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ১১.৬৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬.৩৮ শতাংশ শেয়ার। ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিটি ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

প্রতিক্ষণ/এডি/শিমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G