আজকের রাশিফল (৯ই ফেব্রুয়ারী)
প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ব্যবসায় সাময়িক সময়ের জন্য উদ্বেগ দেখা দিতে পারে। ঘনিষ্ঠ জনের অসহায়তায় মনঃকষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে মেঘমুক্তি হবে। তবে পরিবারে সন্তানের কাজ কর্মের জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
সম্ভাবনা আসা সত্ত্বেও পদোন্নতিতে গ্রহের প্রকোপে বাঁধা আসতে পারে। বন্ধুর সহায়তায় শত্রু দমন করতে পারবেন। গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেম যোগ নেই।
মিথুন: (২২মে – ২১ জুন)
দক্ষতার সঙ্গে সাংসারিক এবং কর্মক্ষেত্রের সমস্যার সমাধান করতে পারবেন। আজ বাহন ক্রয়ের শুভ দিন। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। প্রেম যোগ ক্ষীণ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
উপকার করে প্রশংসার বদলে সমালোচনা পাবেন। হারানো জিনিষ উদ্ধারের সম্ভাবনা কম। নিকটজনের শত্রুতায় পারিবারিক স্থিতি নড়ে যেতে পারে। প্রেম যোগ আছে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
মিষ্ট ভাষণে আপনাকে প্রভাবিত করে কার্যোদ্ধার করবে আপনার প্রতিপক্ষ। বিপত্তির মোকাবিলা করে প্রশংসা লাভ করবেন। জলপথে বিপদের আশঙ্কা আছে। দাম্পত্য জীবনে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্র বদলির চেষ্টা সফল হতে পারে। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ মিটে যেতে পারে। তবে জ্ঞাতিদের বিশয়ে সদা সতর্ক থাকুন। চোখে আঘাত জনিত কারণে দুর্ভোগ বাড়তে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার বিপদ বাড়তে পারে। মামলায় আশানুরূপ ফলের সম্ভাবনা আছে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি লাভের ফলে আপনি গর্বিত হবেন। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজকের দিনে অহেতুক উৎসাহের জেরে বিড়ম্বনার আশঙ্কা আছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দেরিতে হলেও ন্যায্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম যোগ আছে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নিজস্ব কৌশলে প্রতিযোগীদের দরিয়ে মুনাফা লাভ করবেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়স্বজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নথিপত্রের গোপনতা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেম যোগ নেই।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে পারলে তবেই সমস্যার সমাধান হবে। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম যোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য ও কর্মে উন্নতি যোগ আছে। বিষয় সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। ব্যবসায়ে আপাতত অল্প লাভেই সন্তুষ্ট থাকতে হবে। প্রেম যোগ আছে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বাড়তি উপার্জনের চেষ্টা করতে গিয়ে স্থায়ী ব্যবসায় ক্ষতি হতে পারে। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনও মহিলাকে ঘিরে পরিবারে অশান্তি।
























