আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য: প্রিয়াংকা

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫২ পূর্বাহ্ণ

‘প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য মহা আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য।’

এ মন্তব্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আজান নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এর একদিন আগেই ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগম আজানের শব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন। তবে এরপর থেকেই সনু নিগম সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তার এ মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা। তবে সনু নিগমের সরাসরি সমালোচনা করেননি প্রিয়াংকা চোপড়া। তিনি বরং আজান ও আজানের ধ্বনির প্রশংসা করেছেন।

প্রিয়াংকা বলেন, ‘ভুপালে সবচেয়ে আনন্দের সময়টা আমার কাছে ছিল আজানের সময়; যে জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি; কাজ শেষ হয়ে যাওয়ার পরও। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দা থেকে ছয়টি মসজিদের আজান শোনা যায়। ঐ পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে; তখন আজানের সুর ভেসে আসে। সে সময় বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ঐটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’

উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেন প্রিয়াংকা চোপড়া। এরপর থেকেই বলিউডের শীর্ষে আছেন ঐ বিশ্ব সুন্দরী। তবে এখন কেবল বলিউড নয়, হলিউডেও ছড়িয়ে পড়েছে প্রিয়াংকার জনপ্রিয়তা।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G