আপেলই হবে স্বাস্থ্যের ডাক্তার

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০১৬ সময়ঃ ৮:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

appleআপেল স্বাস্থের ডাক্তার কথাটা শুনেই অবাক হচ্ছেন তো? একটু অবাক হবারই কথা। তাহলে জানা যাক আপেল কি করে হবে আপনার স্বাস্থের ডাক্তার।

প্রতিদিন একটি করে আপেল খান, ডাক্তারকে দূরে সরিয়ে রাখুন- বহুদিনের পুরনো এ প্রবাদবাক্যটির সত্যতা প্রমাণিত হল সাম্প্রতিক এক গবেষণায়।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, তারা পুরনো এ প্রবাদবাক্যটিকে সূত্র ধরে গবেষণা চালিয়েছেন। গবেষণার ফলাফলে যা এসেছে তা সত্যিকার অর্থেই বাস্তবসম্মত।

ড. অ্যাডাম ব্রিগস যুক্তরাজ্যের পঞ্চাশোর্ধদের নিয়ে গবেষণাটি করেন। ডেটা মডেলিং টুলস ব্যবহার করে ড. ব্রিগস দেখেন, অন্য খাবারের মাধ্যমে ক্যালোরির মাত্রা না বাড়িয়ে এ বয়সের ব্রিটিশরা প্রতিদিন একটি করে আপেল খেলে তার ফলাফল কি হত। এর ফলাফলকে তিনি ফ্যাট কমানোর স্ট্যাটিনজাতীয় ওষুধের প্রয়োগ দিয়ে তুলনা করেন। স্ট্যাটিন রক্তের কোলেস্টরেলের মাত্রা কমিয়ে হৃৎরোগের ঝুঁকি কমায়।

ড. ব্রিগস জানান, গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রতিদিন একটি করে আপেল খেলে জনসংখ্যায় বেশ গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। গবেষণার হিসাব মতে এতে প্রতিবছর হৃদরোগ ও স্ট্রোকের মাধ্যমে প্রায় ৮,৫০০ মৃত্যু কমবে।ড. ব্রিগস বলেন, “ফলমূল ও শাস সব্জিতে আঁশ আছে, যা স্বাস্থ্যের জন্য উপকারি। আর আপেলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাবোনোইডস। এগুলো হৃৎযন্ত্রের জন্য উপকারি।
 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G