শাহজালালে ১০ কেজি সোনাসহ আটক ৪

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ashik airport 2 02.02.15_52365ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি সোনাসহ চারজনকে আটক করেছে শুল্ক বিভাগ।

রোববার বেলা পৌনে ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামার পর অভ্যন্তরীণ রুটের টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চারজন হলেন- আবদুল হালিম, বেলাল উদ্দীন, মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ আনোয়ার।

বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। ওই চারজন চট্টগ্রাম থেকে বিমানে উঠেছিলেন।
তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি সোনা পাওয়া যায় বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

উল্লেখ্্য, বৃহস্পতিবার মধ্যরাতে হংকং থেকে আসা একটি ফ্লাইট থেকেও ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছিলো শুল্ক গোয়েন্দারা।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G