আবুধাবিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ নিহত ১০

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

প্রবাসী প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tiarসংযুক্ত আরব-আমিরাতের আবুধাবিতে একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের রাওজানে বলে জানা যায়।

এছাড়া এ সময় আগুনে দগ্ধ হয়েছেন কমপক্ষে ৩০ জন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর শিল্পনগরী মোসাফফাহ ৭নং প্রথম গলিতে ইইউ সময় গত রাত ৩ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন জানান, ‘ওই ভবনের নিচে রেস্টুরেন্ট ও গাড়ির টায়ারের দোকানের উপরের বাসস্থানে সবাই ঘুমিয়ে ছিলেন। নিহতদের কয়েকজন ভারতীয় নাগরিক। বাকি বেশির ভাগের বাড়ির চট্টগ্রামের রাউজানে।

নিহত ১০ জনের লাশ আবুধাবি শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় সনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। আহতদেরকে আবুধাবির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তা জানান, আগুনে পুড়ে চেহারা বিকৃত হওয়ায় অনেকে লাশ শনাক্ত করতে সমস্যা হচ্ছে। শনাক্ত করা সম্ভব হলে বোঝা যাবে মোট কতজন বাংলাদেশি নিহত হয়েছেন।

এদিকে আবুধাবী দূতাবাসের লেবার কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G