“আমার পরান যাহা চায়”

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ১১:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রবীন্দ্রনাথ ঠাকুর

রবিগুরু

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।

তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।

আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।

যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G