আর্জেন্টিনায় ঘূর্ণিঝড়ে সাত জনের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

Argenitna_225292528আর্জেন্টিনার উত্তরাঞ্চলের করডোবা রাজ্যে তাণ্ডব চালিয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংস হয়ে গেছে দেড় হাজার বাড়িঘর। ভেঙে গেছে দু’টি সেতু।

স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রায় ১২ ঘণ্টা ধরে ঝড় তাণ্ডব চালায়। ঝড় চলাকালে অন্তত ৩২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঝড় আর ভারি বৃষ্টিপাতে ভয়ংকর হয়ে তীরের বাড়িঘর ভেঙ নিয়ে যায় অ্যাস্কোচিঙ্গা নদী।

করডোবার গভর্নর হোসে ম্যানুয়েল ডি লা সোটা জানান, ঘূর্ণিঝড়ের আভাসে প্রায় এক হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। তবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এদের অর্ধেকেরও বেশির বসতবাড়ি উড়িয়ে নিয়ে গেছে।

রাজধানী বুয়েন্স এইরেস থেকে সাতশ’ কিলোমিটার উত্তর-পশ্চিমের কর্ডোবায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সরকার।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G