আলকায়েদা পারেনি,খালেদাও পারবে না

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম   

images (5)সন্ত্রাস ও বোমাবাজি করে আল–কায়েদা সফল হতে পারেনি, বিএনপিরে চেয়ারপারসন খালেদা জিয়াও পারবেন না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সময় হরতাল-অবরোধ দেওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ভোলাকে শিল্পনগরী হিসেবে গড়তে দেশের প্রধান সব শিল্প–উদ্যোক্তা ও শিল্পপতি নেতাদের নিয়ে ‘লাইট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল টাউন অ্যাট ভোলা’ শিরোনামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন। ভোলা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তোফায়েল আহমেদ বলেন, দাবি আদায়ের জন্য সন্ত্রাস, বোমাবাজি হরতাল–অবরোধ যদি সফল হতো, তাহলে আল–কায়েদা অনেক আগেই সফল হতো। খালেদা জিয়া আল–কায়েদার মতো হরতাল–অবরোধসহ বোমাবাজি করে দাবি আদায়ে নেমেছে। তিনি বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করতে চাচ্ছেন; এখানেও তিনি সফল হবেন না। তিনি আরও বলেন, কোমলমতি শিশুদের এসএসসি পরীক্ষার সময় ৭২ ঘণ্টা হরতাল দেওয়া কোনো বিবেকবান নেতৃত্ব হতে পারে না।

 

প্রতিক্ষণ/এডি/ বেলাল/নাজমা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G