আ’লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

 
ঢাকা:  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যায়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাবিব (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হাবিব নামে সন্দেহভাজন একজনকে আটক করে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শওকত  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G