আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু গ্রামে  আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।  শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুল মতিন, কামাল হোসেন, সোহাগ হোসেন, জুলহক, নজির মিয়া, কাশেম আলী, আনার উদ্দিন ও লিটন হোসেনের নাম জানা গেছে।  তারা সবাই নাথকুন্ডের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।   তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G