‘আল্লাহ মেহেরবান’ গান সরাতে লিগ্যাল নোটিশ

প্রকাশঃ মে ২৮, ২০১৭ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে উল্লেখ করে যৌথ প্রযোজনার ‘বস ২’ ছবিতে জিৎ ও নুসরাত ফারিয়ার অংশগ্রহণে গাওয়া আইটেম সং ‘আল্লাহ মেহেরবান’ গানটি আগামী তিন দিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে আজ রোববার সকালে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান সাত জনকে ডাকযোগে এ নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশের সাত প্রাপক হলেন, জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব।

নোটিশে বলা হয়, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল (মো. আজিজুল বাশার) ইউটিউবে ‘আল্লাহ মেহেরবান’ গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি বস-২ নামক চলচ্চিত্রের আইটেম সং। এ গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।

নোটিশে আরো বলা হয়, পবিত্র রমজানের আগে এ রকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থা দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাই আগামী তিনদিনের মধ্যে এ ভিডিও ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে রিমুভ করতে বলা হয়। অন্যথায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G