আল শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলা

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Al_Shababঢাকা: গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিক্রিয়ায় সোমবার সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটিতে বিমান হামলা চালানো শুরু করেছে কেনিয়া।

কেনিয়ার একজন সামরিক মুখপাত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি বলছে, আল শাবাবের অভয়ারণ্য হিসেবে পরিচিত সোমালিয়া। আর এ দেশেই তাদের গোড়াপত্তন হয়।

সোমালিয়ার গেডো অঞ্চলের দুটি ঘাঁটি ব্যবহার করে কেনিয়ায় সন্ত্রাসী তৎপরতা চালায় জঙ্গিরা। এই দুই ঘাঁটিতে গত রাত থেকে হামলা চালাচ্ছে কেনিয়ার যুদ্ধবিমান।

গত সপ্তাহে গারিসা বিশ্ববিদ্যালয়ে আল শাবাবের নিহত হয় ১৪২ শিক্ষার্থীসহ ১৪৮ জন। এই হামলার জবাবে এই প্রথম আল শাবাবের ওপর হামলা চালালো কেনিয়া।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G